মূল পর্যবেক্ষণ পদ্ধতি
যেকোনো প্রশ্ন বোঝার জন্য নিজেকে এই তিনটি প্রশ্ন করুন:
প্রশ্ন কাকে করছে?
Subject বা কর্তা কে? যেমন: I, you, he, she ইত্যাদি।
প্রশ্ন কি দিয়ে করছে?
Helping Verb কোনটি? Present Perfect-এর জন্য এটি HAVE বা HAS হবে।
ACTION VERB কি? (V3 Form)
মূল কাজটি কী এবং তার Past Participle (V3) রূপটি কী? যেমন: gone, eaten, seen ইত্যাদি।
HAVE এবং HAS ব্যবহারের নিয়ম
মনে রাখবেন, Present Perfect Tense-এ সব সময় Verb-এর 3rd Form (Past Participle) ব্যবহার হয়।
HAVE কখন ব্যবহার হয়?
I, You, We, They এবং একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে HAVE বসে।
উদাহরণ: Have you eaten?
HAS কখন ব্যবহার হয়?
He, She, It এবং একজন ব্যক্তি বা বস্তুর সাথে HAS বসে।
উদাহরণ: Has he eaten?
শব্দভান্ডার: কিছু Verb এবং তাদের V3 Form
- Go →
gone - Eat →
eaten - See →
seen - Do →
done - Write →
written - Take →
taken - Give →
given - Read →
read - Come →
come
অনুশীলন (Practice)
প্রশ্ন ও উত্তরের সংক্ষিপ্ত রূপ
প্রশ্ন যদি Have you... দিয়ে হয়,
উত্তর হবে I have.
প্রশ্ন যদি Has he... দিয়ে হয়,
উত্তর হবে He has.
প্রশ্ন যদি Have they... দিয়ে হয়,
উত্তর হবে They have.
প্রশ্ন যদি Has she... দিয়ে হয়,
উত্তর হবে She has.
বিভিন্ন ধরনের উত্তর অনুশীলন করুন
প্রতিটি প্রশ্নের উপর ক্লিক করে তার সম্ভাব্য উত্তরগুলো দেখুন।